মোঃ নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সমান সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার নবাগত সভাপতি কে গোপালপুর কামিল মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা ও আলোচনা সভা এবং শিক্ষকদের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
(৯ মে) শুক্রবার সকালে গোপালপুর কামিল মাদ্রাসার শিক্ষক মিলন আয়তনে নবাগত সভাপতি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় । এ সময় মাদ্রাসার শিক্ষক ও নবাগত সভাপতি এবং নবাগত কমিটিদের নিয়ে মত বিনিময় সভা এবং মাদ্রাসার উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য ও আলোচনায় উঠে আসে।
গোপালপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক এর সভাপতিত্বে কে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর কামিল মাদ্রাসার নবাগত সভাপতি মারুফ তালুকদার রাহিম, সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আব্দুস সালাম, অভিভাবক সদস্য মোঃ আবু বক্কর ওমরী ও হাবিবুর রহমান তালুকদার,
বিদ্যুস সাহি সদস্য মো. আলা আমিন, ও কামরুল ইসলাম, আহ্বায়ক আউয়াল তালুকদার, শিক্ষক প্রতিনিধি আমজাদ হোসেন, বজলুর রহমান ও মো.মশিউর রহমান, অফিস সহকারি আকরাম হোসেন সহ আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com