কামরুজ্জামান অন্তর, শালিখা মাগুরা: মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের পিপরুল গ্রামের কৃষক জামাল মন্ডল ২০ শতাংশ জমিতে আঙ্গুর গাছের চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন।
কৃষক জামাল মন্ডল চার চাতের আঙ্গুর গাছের চারা রোপন করেন। তিনি লাল চয়ন,বাইক্লো,জিএস থ্রি ও জাম্বুরা জাতের আগুর গাছের সর্বমোট ষাটটি গাছ রোপন করেন। তিনি আঙ্গুর গাছের চারা ভারত ও খাজুরা লেবুতলা থেকে সংগ্রহ করে প্রাথমিকভাবে পরীক্ষা মুলক চাষাবাদ শুরু করেন। গত মৌসুমে পরীক্ষামুলক জমিতে আশানুরুপ ফলন হওয়ায় বাণিজ্যিকভাবে ২০ শতাংশ জমিতে চাষাবাদ শুরু করেন। প্রত্যেক গাছে আনুমানিক ত্রিশ কেজি ফল ধরেছে ।
কৃষক জামাল মন্ডল আমার সংবাদকে জানান,আমি গত মৌসুমে কিছু চারা লেবুতলা থেকে এনে আমাদের এলাকার দোআঁশ মাটিতে রোপন করি। উক্ত গাছে ব্যাপক ফলন হওয়ায় আমি বাণ্যিজিকভাবে আঙ্গুর চাষ শুরু করি। গত মৌসুমে প্রায় লক্ষাধিক টাকার ফল স্থানীয় মানুষের কাছে বিক্রি করি। এতে আমার পরিবারের ফলের চাহিদা পূরনের পাশাপাশি অর্থনৈতিক স্বচ্ছলতা হয়েছে। আমার কাছে স্থানীয় কোন কৃষক এই চাষের বিষয় পরামর্শ চাইলে আমি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি। তাছাড়া কেউ যদি চারা রোপন করতে চাই আমি তাদেরকে চারা দিয়ে সহযোগিতা করছি। গত মৌসুমে প্রায় এক হাজার চারা স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করেছি । স্থানীয় বাজারে দু”শো থেকে আড়াইশত টাকা দরে আঙ্গুর ফলের কেজি দরে বিক্রি করছি। বছরে দুবার এই ফল বিক্রি করে থাকি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, আমরা কৃষক জামাল মন্ডলের বাণিজ্যিক খেতটি পরিদর্শন করেছি। আমাদের একজন কৃষি কর্মকর্তা সার্বক্ষনিক তার সাথে যোগাযোগ রাখছে এবং বিভিন্ন সময়ে তাকে পরামর্শ প্রদান করছেন।
এ বছর কৃষক জামাল মন্ডল আঙ্গুর চাষ থেকে পঞ্চাশ মণ ফলন আশা করছেন এবং এ চাষ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ফল বিক্রির আশাবাদ ব্যক্ত করেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com