আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম ২৭ এপ্রিল ২০২৫ তারিখ রাতে মুজগুন্নি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মইনুদ্দিন সরদার (২৬), পিতা-মোঃ বেল্লাল সরদার, সাং-বাটাজোড়, থানা-গৌরনদী, জেলা-বরিশাল, এ/পি সাং-বড় বয়রা, থানা-খালিশপুর, খুলনাকে গ্রেফতার করে। তার হেফাজত হতে ১ টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খালিশপুর থানার মামলা নং-২৩, তাং-২৭/০৪/২০২৫ ; ধারা-৩৮০ পেনাল কোড রুজু করা হয়েছে। ২৮ এপ্রিল সোমবার কেএমপি'র মিডিয়া সেল থেকে উপরোল্লিখিত তথ্য জানা যায় ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com