আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে খুলনা সিটি করপোরেশনের কঞ্জারভেন্সি অফিসার শামীমুর রহমান শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ এপ্রিল সোমবার রাতে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
২২ এপ্রিল মঙ্গলবার এক অফিস আদেশে শামীমকে সাময়িক বরখাস্ত করেছে খুলনা সিটি করপোরেশন। গ্রেপ্তারকৃত শামীমুর রহমান লবনচরা থানার মোক্তার হোসেন সড়ক এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
এতদসংক্রান্ত অফিস আদেশে উল্লেখ করা হয়, খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারী চাকুরী বিধিমালা ১৯৯৩ এর ৪৪(৪) বিধি অনুসারে তাকে ওয়ারেন্ট ইন্সপেক্টর পদ থেকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হলো। কেসিসির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে উপরোল্লিখিত তথ্য জানা যায় ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com