কুষ্টিয়া প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩২ উৎসবের আবহে আনন্দ শোভাযাত্রা করেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়ন পরিষদ। সরকারি নির্দেশনা মোতাবেক (১৪ এপ্রিল) সোমবার সকাল ৯টার দিকে পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। উচ্ছ্বাসে ভরা এই শোভাযাত্রা ছিলো উৎসব মূখর।
এর আগে "মঙ্গল শোভাযাত্রা" নামে এই শোভাযাত্রা হলেও এবছরে বলা হচ্ছে "বর্ষবরন শোভাযাত্রা"। দিনটি উদযাপনে ধুবইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানে ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন।
এসময় ধুবইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এছাড়া পরিষদের ১নং ওয়ার্ড সদস্য উজ্জ্বল হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য ফেরদৌস আরা, ৫নং ওয়ার্ড সদস্য শাহিনুজ্জামান, ৭নং ওয়ার্ড সদস্য শাহাজুল ইসলাম ফকা, ৯নং ওয়ার্ড সদস্য জিমারুল প্রো: সহ ইউপির কর্মচারীবৃন্দ ও সকল গ্রামপুলিশগন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com