উলিপুর ( কুড়িগ্রাম ) উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ( রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত ) মোঃ আব্দুল খালেক বলেছেন, দেশে লুটতরাজ করে বিদেশে টাকা পাচার করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার।
জুলাই আন্দোলনে শত শত শহীদের রক্তের বিনিময়ে জালেম সরকারের পতন হয়েছে।
আজকে মানুষ প্রাণ খুলে কথা বলার সুযোগ পেয়েছে। মানুষ তাদের মনের কথা বলতে পারছে। সাংবাদিক ভাইয়েরা লেখার মাধ্যমে সত্য প্রকাশ করছেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে লেখা ও কথা বলার স্বাধীনতা ছিল না। এদেশে ভোটের স্বাধীনতা ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন।
আজ শুক্রবার (২৮ মার্চ) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উলিপুর বিএনপি'র আয়োজনে গুঞ্জন কমপ্লেক্সে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ জিয়া। ৯০এ স্বৈরাচার হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন বেগম খালেদা জিয়া।
জুলাই আন্দোলনের নায়ক তারেক রহমান। গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারে নাই। শেখ মুজিবুরের দুঃশাসন, লুটপাটে দেশে দুর্ভিক্ষ হয়েছিল , তার জলন্ত প্রমাণ চিলমারীর জালপরা বাসন্তী। সেই দূর্ভিক্ষ থেকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
এসময় জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র আহ্বাহক মোঃ মোস্তফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট বজলুর রশীদ, জেলা কৃষকদলের আহবায়ক রিপন রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ফুলু, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, নাজমুল হুদা, উলিপুর উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মঈন আহমেদ, উলিপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ সরদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবির কাজল, সাবেক ছাত্রনেতা স্বপন কুমার সাহা, উপজেলা কৃষকদলের সদস্য সচিব ফাজকুরুনী আহমেদ প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com