সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনের হিরণ পয়েন্ট থেকে ইঞ্জিন বিকল হয়ে চরে আটকে পড়া ০৩ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা)। বৃহস্পতিবার(২৭মার্চ) রাত সাড়ে ১১ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানা যায়, হিরণ পয়েন্ট এলাকায় ০৩ জন জেলে ইঞ্জিন চালিত কাঠের বোট বিকল হয়ে চরে আটকে রয়েছে।
এ তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট দুবলা কর্তৃক তৎক্ষণাৎ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে হিরণ পয়েন্ট পোর্ট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের উদ্ধারকারী দল অনুসন্ধান চালিয়ে ০৩ জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেরা বাগেরহাটের রামপাল থানার বাসিন্দা।
উদ্ধারকৃত জেলেদেরকে বিসিজি আউটপোস্ট দুবলায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com