ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বাইপাইকেরগড় দরগা বাজার কমিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বাদ আছর দরগা বাজার মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ইফতার পূর্ববর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বারপাইকেরগড় দরগা বাজার কমিটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান কবির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৩নং সিংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারোয়ার হোসেন, ২নং ওয়ার্ডের সাবেক সদস্য সেজাদুল ইসলাম পলাশ প্রমুখ। শেষে উপস্থিত সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় আশেপাশের এলাকার জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মী সহ প্রায় ৫ শতাধিক লোক উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com