চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে সড়ক দূর্ঘটানয় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
মোজাম্মেল হোসেন (৭০) উপজেলার শ্যামপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের মৃত জয়নালের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে রবিবার সকালে সাইকেল যোগে নিজ জমিতে কাজ করতে যাওয়ার পথে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ধোপপুকুর এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে যাবার পথে তিনি মারা যান। তার নিকটতম আত্মীয় ইয়াসিন আলি মুত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে আইন অনুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com