সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সুমন বাহিনীর ৫ চোরকে আটক করেছে কোস্টগার্ড। আজ শনিবার(২২মার্চ) রাতে কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, কুখ্যাত সুমন বাহিনীর একটি দল বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে মোংলা হতে হারবারিয়ার দিকে গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল ২১ মার্চ বিকাল ৪ টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি দল মোংলার ভদ্রা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন একটি সন্দেহজনক বোট তল্লাশি চালিয়ে ০৯ পিস ইয়াবা, আনুমানিক ২৫ গ্রাম গাঁজা, ১২টি দেশীয় অস্ত্র সহ কুখ্যাত সুমন বাহিনীর ৫ জন ছিঁচকে চোরকে আটক করা হয়।
জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে পূর্বে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তারা উক্ত মামলাসমূহের এজহারভুক্ত পলাতক আসামি। আটককৃত ব্যক্তিরা হলেন মোঃ জনি (১৯),মোঃ আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০),বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা এবং মোঃ আজিম (২৬), মোঃ মেজবাহ (১৯) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।জব্দকৃত আলামাতসহ আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের মোংলা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com