মতিন রহমান , মাগুরা: মাগুরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -১৫ মার্চ ২০২৫ উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাগুরা জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সিভিল সার্জনের কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মাগুরা সিভিল সার্জন ডা. মো. শামীম কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মতিন মিয়া সহ জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সিভিল সার্জন ডা. মো. শামীম কবির বলেন শিশুদের রোগ প্রতিরোধের জন্য ভিটামিন এ প্লাস খাওয়ানোর বিকল্প নেই। সব শিশুকে ওই দিন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এবছর ভিটামিন খাওয়ানোর জন্য মাগুরায় লক্ষ্যমাত্রা ও স্থায়ী কেন্দ্র রয়েছে মোট ৪ টি, আউটরিচ কেন্দ্র রয়েছে ৯৩৫টি, ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা রয়েছে ১২৯৪৯ জন। এছাড়াও। ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা রয়েছে ১০৭৪০০ জন। যেখানে ২১০৮ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক সহ ১১৭ জন সুপারভাইজার কাজ করবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com