ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ‘মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি’ গঠিত হয়েছে। রবিবার (০৯ মার্চ) সন্ধ্যায় সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করার মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে।
এতে আহ্বায়ক হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহীদ কাওসার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্বে আছেন একই শিক্ষাবর্ষের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের আল মামুন।
যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাকলাইন মুস্তাক, টি এস নিরব, সাহারুল ইসলাম, ফারহানা আক্তার রিমা, ওমর ফারুক, মো. মোফাজ্জল হোসেন, মিস সাদিয়া সুলতানা ও মো. আহসান কবির। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন এম ই এইচ শোভন, মো. মহিউদ্দিন, ঐশী ইসলাম, মোছা. বিনা, তৌফিক হাসান, আলী কদর, রিওন আহমেদ, রুবায়েদ আহমেদ লিমন, নূর আলম, সম্রাট হোসেন ও জাহিদ হাসান।
সংগঠনটির আহ্বায়ক শাহীদ কাওসার বলেন, মহেশপুর উপজেলা, ঝিনাইদহ জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগামী উপজেলা। এখানে শিক্ষার মান উন্নত হওয়ার ফলে, প্রতিবছর একাধিক ছাত্র-ছাত্রী ইসলামী বিশ্ববিদ্যালয়ে চান্স লাভ করে। এই উপজেলার ছাত্র-ছাত্রীদের মধ্যে একে অপরের সহযোগিতা এবং সেতুবন্ধন গড়ে তোলার জন্য "ছাত্র কল্যাণ" সংগঠনটি গঠিত হয়েছে। এর মাধ্যমে সমাজে শিক্ষার প্রসার এবং সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি পাবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com