পঞ্চগড় জেলা প্রতিনিধি ; পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকার থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
শনিবার রাতে তাকে বিজিবি আটক করে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করেছে। তার নাম সতীশ রায়, তার বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুঁড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকায়। সে ওই এলাকার দেবেন রায়ের ছেলে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, সতিশ রায় ১৫ থেকে ২০ দিন আগে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকার রমজান আলীর বাড়িতে থেকে দিনমজুরের কাজ করছিলেন।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির মাঝিপাড়া বিওপির সদস্যরা তাকে আটক করে। রাতেই তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com