সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে সারা দেশের ন্যায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, জালালপুর ইউ,পি ১,২ ও ৩ নং ওয়ার্ড সদস্য আলেয়া আক্তার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, এনটিভি কটিয়াদী-পাকুন্দিয়া,বাজিতপুর-নিকলী প্রতিনিধি মাহবুবুর রহমান সহ মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা এবং কিশোর -কিশোরী ক্লাবের শিক্ষার্থী, বিভিন্ন এলাকার সচেতন মহল।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করে কটিয়াদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com