নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শায় পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামী উদ্যোগে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ফেব্রুয়ারি) বিকাল ৫ টার সময় বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রতিক্ষণের মাধ্যমে র্যালিটি শেষ হয়।
র্যালীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।
র্যালীপূর্বক সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যশোর জেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।
এ সময় আরো বক্তব্য রাখেন,শার্শা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহামুদ,ঝিকরগাছা থানা কর্ম পরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান,বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালী, সেক্রেটারী মাষ্টার তবিবুর রহমান, কায়বা ইউনিয়ন জামায়াতের আমির আমিরুল ইসলাম,সেক্রেটারি গাজী মাওলানা রুহুল আমিন,গোগা ইউনিয়ন জামায়েতর আমির মাওলানা ইব্রাহিম খলিল সহ জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস।আপনারা মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে ফেলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন।
এ সময় তারা আরও বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব।
রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। মিছিল থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানানো হয়।
মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখা গেছে। স্বাগতম মিছিলে জামাত শিবির নেতৃবৃন্দ ছাড়াও ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশগ্রহণ করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com