পঞ্চগড় জেলা প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পঞ্চগড় জেলার সভাপতি নোমান হাসানকে নীলফামারী থেকে আটক করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে তাকে আলআমিন হত্যা ও গুম সহ ৪টি মামলায় শ্যোন এরেষ্ট দেখিয়ে পঞ্চগড় আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, এর আগে রাত ১:৩০ মিনিটে র্যাবের সহায়তায় তাকে নীলফামারি থেকে গ্রেফতার করা হয়। নোমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পঞ্চগড় জেলা সভাপতি থাকাকালীন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া আলআমিন গুম ও হত্যার ঘটনায় এজাহার ভূক্ত আসামী।
এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত ১০ই নভেম্বর নোমান হাসানসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এস এম মাসুদ পারভেজ, ভারপ্রাপ্ত কর্মকর্তা, পঞ্চগড় সদর থানা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com