ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন দপ্তর থেকে ফিটনেসবিহীন সব বাস অপসারণ, অযোগ্য, অপ্রশিক্ষিত ও উদ্ভট মস্তিষ্কের চালকদের বাদ দেওয়া, বিশ্ববিদ্যালয়ের গাড়ি-চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও কাউন্সিলিংয়ের ব্যবস্থা, পরিবহন প্রশাসকের পদত্যাগসহ যোগ্য পরিবহন প্রশাসকের দাবি করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইবি শাখা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের সভাপতি মো. আল আমিন ও শাখা সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইসমাইল হোসেন রাহাত এক যৌথ বিবৃতিতে এমন দাবি জানান তারা।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন বাস যুক্ত করতে হবে ও ক্রমান্বয়ে ভাড়ায় চালিত বাস বাদ দিতে হবে এবং বাসের গতিবিধি নিয়ন্ত্রণ করার্থে এবং সুষ্ঠুভাবে পরিচালনায় পরিবহন প্রশাসকের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দিতে হবে। ক্যাম্পাসের পরিবহনের এহেন অবস্থার দ্বায় স্বীকার করে প্রো-ভিসি কে পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করতে হবে এবং যোগ্য ও দায়িত্বপরায়ণ একজন শিক্ষক কে পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দিতে হবে। ক্যাম্পাস প্রশাসন কে উপরোক্ত দাবি সমূহকে বিবেচনায় নিয়ে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।
গতকাল কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসগামী বাস মাঝপথে ওভারটেইক করতে গিয়ে খাদে পড়ে ২০ জনের অধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com