সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় অপারেশন ''ডেভিল হান্ট''এর অভিযানে ২ জনকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। আজ মঙ্গলবার(২৫ফেব্রুয়ারী) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত ১ টা থেকে ভোর সাড়ে ৫ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন, নৌবাহিনী ও পুলিশ এর সমন্বয়ে মোংলা থানার চিলা ইউনিয়নের জয়মনিরঘোল এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ঐ এলাকা থেকে ২ জন দুষ্কৃতীকারীকে আটক করে। আটককৃতরা হলেন মোঃ আব্দুল খালেক খান (৫৪) ও মোঃ নূর আলী শেখ (৬৪)। আটককৃত ব্যক্তিদ্বয় আওয়ামী লীগ এর নেতাকর্মী। আটককৃত দুষ্কৃতীকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com