মতিন রহমান, মাগুরা: মাগুরায় কৃষিতে বোরো ধানের ক্ষতিপূষিয়ে নিতে ব্রাকের শস্য নিরাপত্তা বীমার টাকা প্রদান করা হয়েছে। মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় সোমবার মাগুরা সদরের মঘী শাখার ছোনপুর গ্রামের ৫০ জনে নারীর মাঝে এই টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা সদরের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ তোজাম্মেল হক, ব্রাকের শস্য নিরাপত্তা বীমার ফিল্ড কো-অডিনেটর কৃষিবিদ মো. শামীমুল হক, মাগুরা সদরের ব্রাক এরিয়া ম্যানেজার তানভীর হোসেন, জেলা প্রতিনিধি রোকেয়া বেগম, শাখা প্রধান সুখদেব মন্ডল ও এক্সটেনশন অফিসার প্রকাশ সরকার সহ নারীর সদস্যরা। অফিসাররা জানান, ১৪৫ টাকার বীমায় ৫১১ টাকা করে পেয়েছেন প্রতিজন নারী।
মাগুরা জেলায় ২৫৮ জনের মাঝে ১ লাখ ৪৩ হাজার টাকারও বেশি প্রদান করা হবে। সেই ধারাবাহিকতায় মঘী শাখায় ৫০ জনকে ২৮ হাজার ৪৩৮ টাকা প্রদান করা হয়েছে। উক্ত শাখায় সিফাতয়ারা নামে এক নারী পাঁচশত টাকার বীমায় পেয়েছেন ২৩ শত ৫০ টাকা। অতিরিক্ত বৃষ্টি ও খরায় ধানের ক্ষতিতে এই বীমা প্রদান করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com