সুমন,স্টাফ রিপোর্টারঃ খুলনার কয়রায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ এবং স্থানীয় জেলে ও মৎস্য জীবিদের উদ্দেশ্যে জনসচেতনতা মূলক বক্তব্য প্রদান করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার(১৮ফেব্রুয়ারী) কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট বিএন মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্টগার্ড জানায়, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে কোস্ট গার্ড। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড। মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক খুলনা জেলার কয়রা আংটিহারা, গোলখালি, মেটেবাঙ্গা ও তৎসংলগ্ন এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে দেড় শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে মেডিকেল অফিসার সার্জন লেঃ আদিব আদনান, এএমসি উপস্থিত ছিলেন। এছাড়াও অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে স্থানীয় মৎস্যজীবিদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।
জনসচেতনতামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধিগণ এবং সাধারন জনগণ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com