পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে 'রকমারী রান্না প্রতিযোগীতার মধ্য দিয়ে দিনব্যাপী পালিত হলো তারুণ্যের উৎসব ২০২৫।
'তারুণ্যই গড়বে আগামীর বাংলাদেশ' এই শ্লোগানকে সামনে রেখে আজ সোমবার (১৭ফেব্রুয়ারী) সকাল থেকে সারাদিন ব্যাপী পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ প্রাঙ্গনে চলে এ ব্যাতিক্রমী আয়োজন।
অনুষ্টানে পিঠা-পুলি, পায়েস-মিষ্টান্ন, নানা রকমের ভর্তা সহ আবহমান বাংলার নানা রকমের ও স্বাদের প্রায় ৪ শতাধিক আইটেম সহ কলেজের বিভিন্ন ট্রেড এর ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। নিজ ক্যাম্পাসে ব্যাতিক্রমী এ আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
রান্নাও একটা শিল্প, রান্নার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েও অনেকে গড়তে পারে তার আগামীর ক্যারিয়ার। শিক্ষার্থীদের মধ্যে নতুন নতুন রান্না সম্পর্কে ধারনা সহ আবহমান বাংলার রান্নাগুলোর সাথে পরিচিত করতে এমন ব্যাতিক্রমী আয়োজন করা হয়েছে বলে জানান কলেজ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিলো কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর পুতুল নাচ পরিবেশনা।
অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি আক্তার হোসেন, অধ্যক্ষ, কালিগঞ্জ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, দেবীগঞ্জ, পঞ্চগড়।
অনুষ্ঠান শেষে মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, দেবীগঞ্জ, পঞ্চগড়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শিক্ষার্থীদের রান্নার প্রতিভা বিকাশে এবং ঐতিহ্যবাহী রান্নাগুলোকে টিকিয়ে রাখা সহ নতুন নতুন রান্না সম্পর্কে ধারনা নিতে এ ধরনের আয়োজন প্রসংসার দাবী রাখে বলে মনে করেন তিনি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com