ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের সংগঠন জেলা ছাত্রকল্যাণ সমিতি, জয়পুরহাট -এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহসীন আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যবস্থাপনা বিভাগ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ তামিম হোসেন মনোনীত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিপুল রায় এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবগঠিত এ কমিটি প্রকাশিত হয়।
৩৪ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ইয়ামান মোস্তাহসীন, জান্নাত জৌতি, হুজাইফা আহমেদ তোহা, ফারুক হোসেন, নাঈম হোসেন, তাহমিদ শাহরিয়ার, ফরহাদ হোসেন এবং ফিরুজ হোসেন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আরাফাত সাঈদ, নাহিদ ইসলাম, মাহফুজার রহমান, রবিউল ইসলাম এবং আশিকুর রহমান।সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন মিনহাজুল আবেদীন রাবি, সুমনা আফরুজ এবং জাহিদুল ইসলাম।
এছাড়াও রয়েছেন অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মোঃ সোয়াইব ইসলাম, প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শাহাজাহান আহাদ, উপ-ক্রীড়া সম্পাদক শিহাব ইসলাম স্নেহ, ছাত্রী কল্যাণ সম্পাদক জেরিন চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলী, আইন সম্পাদক মোঃ হযরত আলী, ধর্মবিষয়ক সম্পাদক মোঃ আবু ইউসুফ, আইটি সম্পাদক মোঃ রাশেল হোসেন এবং সাংস্কৃতিক সম্পাদক: মাঈসা খাতুন। নির্বাহী সদস্য হিসেবে আছেন, মোঃ জাহিদ হাসান, রাশেদুল ইসলাম, মোঃ রেজওয়ান আহম্মেদ এবং অনুভা রাণী।
কমিটির উপদেষ্টা অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, নাড়ির স্পন্দন, প্রাণের স্পর্শে সদা বর্তমান জয়পুরহাট জেলার প্রতি সর্বদা মমত্ববোধ থাকবে। সেটাকে জিইয়ে রাখার জন্য নবগঠিত কমিটি ‘জেলা ছাত্রকল্যাণ সমিতি, জয়পুরহাট ২০২৫ কে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখবো তারা সর্বদা সর্বোচ্চ ত্যাগ ও একনিষ্ঠতায় জেলা ছাত্রকল্যাণ সমিতি জয়পুরহাটের কল্যাণে অগ্রবর্তী থেকে নিরলস কাজ করে যাবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com