নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে ৬৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ সাজু(২৬) ও জিআর পরোয়ানাভুক্ত আসামী শেখ সোয়েব(৩২),আবুজার সজিব(৩০) ও মোঃ মধু(৩৭)নামে চার জনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল থেকে রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে শার্শা থানা পুলিশ।
রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যামে আটকের বিষয়টি জানিয়েছেন থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা।
ইয়াবাসহ আটক সাজু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শামসুর রহমান(ঝন্টুর) ছেলে ও জিআর পরোয়ানা ভুক্ত আসামী শেখ সোয়েব উপজেলার উলাশী গ্রামের ওমর আলীর ছেলে,আবুজার সজিব সমন্ধকাঠী মাঝের পাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে ও মধু একই উপজেলার গিলাপোল গ্রামের সাত্তার শেখের ছেলে।
পুলিশ জানায়,মাদক বেচাকেনার গোপন খবরে,শার্শা থানার এসআই আশরাফুল আলম ও এএসআই সিলন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাত ১১.৩০ মিনিটের দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সাজুকে তার নিজ বাড়ী থেকে আটক করে।
অপারদিকে,শার্শা থানার এসআই রেজাউল হক,এএসআই আরিফ হোসেন ও এএসআই রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামী সোয়েব,সজীব ও মধুকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃত আসামীদের রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com