সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কটিয়াদী বাসস্ট্যান্ডের সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মাস্টারের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান কাকন ।
বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস আলী, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন সংগ্রাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবুল কাশেম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্পাদক মন্ডলী সদস্য শিহাব উদ্দিন আহমেদ ফারহাদ, মুর্শেদ আলম, লোহাজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা, জাহাঙ্গীর আলম এখলাছ, মো. নাজমুল হাসান, মো. নজরুল ইসলাম, সাইফুল ইসলাম লিটন প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com