উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তিকে গ্রেপ্তার করেছের্্যাব। র্যাব সদস্যরা শনিবার রাতে তাকে ঢাকায় তার মিরপুরের বাসা থেকে আটক করে পল্লবী থানা পুলিশে সোপর্দ করেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পলাশ ডাঙ্গা যুব শিবিরের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মেয়ে সেলিনা মির্জা মুক্তি। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি বিপুল ভোটে জয় লাভ করেন।
ঢাকার পল্লবী থানার অফিসার্স ইনচার্জ মোঃ নজরুল ইসলাম রোববার সেলিনা মির্জা মুক্তির আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করে আদালতে প্রেরন করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com