কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া মিরপুর উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
এসময় ইউএনও করিমুন্নেছা বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের আন্তরিকতা ও সহযোগিতা নিয়ে বিচারিক সেবা নিশ্চিত করতে হবে। গ্রাম আদালত কার্যক্রমে প্রান্তিক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করণ এবং স্থানীয় পর্যায়ে ন্যায় বিচারের সেবা সম্পর্কিত প্রচার প্রচারণায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি স্থানীয় ভাবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনসাধারণের মাঝে ব্যাপক প্রচারণার উদ্যোগ গ্রহণ করতে সকলের সহযোগিতার আহবান জানান। এছাড়াও ইউএনও করিমুন্নেছা এ অনুষ্ঠানে, জন্ম-মৃত্যু বিষয়ে আলোচনা করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন, গ্রাম আদালত কুষ্টিয়া জেলার ম্যানেজার ফিরোজ হোসেন। মিরপুর উপজেলা নির্বাচন অফিসার সাইফ আহমেদ নাসিম। অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করে গ্রাম আদালতের সমন্বয়কারী মিরপুর উপজেলায় দায়িত্বরত আব্দুস সালাম ও তৈমুর হায়াতী।
এদিকে গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার ফিরোজ হোসেন জানান, উচ্চ আদালতের জট কমাতে গ্রাম আদালত এর মাধ্যমে সরকার বিচার কাজ পরিচালনার ব্যবস্থা করেছে। এতে গ্রামাঞ্চলের ছোট ছোট দেওয়ানী ও ফৌজদারী মামলা নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের আওতায় গ্রাম আদালতে সুবিধা পাবে সাধারণ মানুষ। গ্রাম আদালত আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদে ৩লক্ষ টাকা মূল্যমানের দেওয়ানী ও ফৌজদারী মামলা নিষ্পত্তি করা যাবে। গ্রাম আদালত গ্রামাঞ্চলের সুবিধা বঞ্চিত অনুগ্রসর জনগোষ্ঠীর সুবিচার পাওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এখতিয়ার সম্পূর্ন এলাকার জনগণ ফৌজদারী হলে ১০টাকা এবং দেওয়ানী হলে ২০টাকা দিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে এই মামলা দায়ের করতে পারবে।
ডিস্ট্রিক্ট ম্যানেজার ফিরোজ হোসেন আরো জানান, গ্রাম আদালতের বিচারকগণ স্থানীয় হওয়ায় রায় বাস্তবায়ন করা সহজ হয়।
গ্রাম আদালতের আইনগত ভিত্তি থাকায় এই আদালতের রায় উচ্চ আদালতে গ্রহণযোগ্যতা পায়। এছাড়া ফিরোজ হোসেন সহ উপজেলার দুই সমন্বয়কারী আব্দুস সালাম ও তৈমুর হায়াতী গ্রাম আদালত আইন সম্পর্কে ব্যাপক আলোচনা করেন।
জানা গিয়েছে, দ্বি-মাসিক সভায় মিরপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯টি ইউপির প্রশাসনিক কর্মকর্তা ও ৪টি ইউপির হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করেন।
এসময় উপজেলা নির্বাচন অফিসার সাইফ আহমেদ নাসিম উপস্থিত সকলকে অবগত করেন যে, ইউনিয়ন পর্যায়ে জন্ম-মৃত্যু করার ক্ষেত্রে বিছক্ষণতার সাথে যাচাই-বাছাই করলে জনগণের ভোগান্তি কমে আসবে সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের অধীনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা দ্বি-মাসিক সম্বয়সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com