ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের কমিউনিটি ক্লিনিক সিসি এর কমিউনিটি গ্রুপ সিজি দলের সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৫ টি কমিউনিটি ক্লিনিকের ২৫ জন উপকারভোগী অংশ নেয়।
মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি-ইইউ প্রকল্প ওসমানপুর ইউনিট অফিস আয়োজনে ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী মো. ফিরোজ আহমেদ।
ওরিয়েন্টেশন সভাটি পরিচালনা করেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সোলায়মান হোসেন মেহেদী,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ ইসা।
এসময় প্রকল্পের টেকনিক্যাল অফিসার কমিউনিটি মবিলাইজেশন বিধান বাস্কে, টেকনিক্যাল অফিসার নিউট্রিশন মেহেদী হাসান, সহকারী কারিগরি কর্মকর্তা পুষ্টি ফারুক হোসেন, ও জীবিকায়ন মো.আলমগীর হোসেন,দীপক চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com