সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: চিতলমারীতে নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী। বাগেরহাটের চিতলমারী উপজেলার চরডাকাতিয়া গ্রামে আজ এ আয়োজন করা হয়েছে।
মায়ের আঁচল পূজা কমিটির উদ্যেগেই এ ব্যাতিক্রমী আয়োজন। দীর্ঘ আট বছর থেকেই মহাধুমধামের সাথে অনুষ্ঠিত হয়ে আসছে এ সরস্বতী পূজা। বিগত বছররের মতো এবারো মহাধুমধামে উদযাপন করেছে মায়ের আঁচল পূজা কমিটি।
চরডাকাতিয়ার এমন আয়োজিত সরস্বতী পূজার সুনাম আশ-পাশে সুনামের সাথে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে।
পূজা আয়োজন কমিটি বলছে, জেলার সবথেকে বড় পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা আয়োজক কমিটির পক্ষ থেকে নেয়া হয়েছে নিরাপত্তা ব্যাবস্থাও।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com