ব্যুরো রাজশাহীঃ রাজশাহী পুঠিয়ায় শাফিন আক্তার (শাফিন) কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব করায় মিষ্টি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শাফিন আক্তার (শাফিন) পুঠিয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তারের ছেলে।
শুক্রবার ৩১ জানুয়ারী বিকাল ৫ টায় পুঠিয়ার উপজেলা সদরে বাবুল আক্তারের ব্যাক্তিগত অফিসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিকো মন্ডলের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন পুঠিয়া উপজেলা কৃষকদলের আহবায়ক রিপন আলী,যুবদল নেতা রানা মন্ডল, দলিল লেখক আবুল বাসার জুয়েল,পুঠিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব আরিফ সাদাদ,পুঠিয়া সাংবাদিক সমাজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ডলার।
অালোচনা শেষে শাফিন আক্তারকে মিষ্টি মুখ করান সাংবাদিক সমাজের সভাপতি শেখ রেজাউল ইসলাম লিটন ও পুঠিয়া প্রেসক্লাবের সদস্য সচিব আরিফ সাদাদ। উপস্থিত আমন্ত্রীত অতিথিরাও মিষ্টি মুখ করানো সহ দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা জুলাই আগষ্টের ফ্যাসিবাদ ও স্বৈরাচার নিয়ে বক্তব্য দেন। রিকো মন্ডল বলেন,ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে সামনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং অতীতের মতো সড়যন্র মোকাবিলা করতে হবে। এ সময় সাংবাদিক আব্দুর রহমান, সাংবাদিক আবু হাসেদ, সাংবাদিক শিশির আহমেদ, সাংবাদিক মোহাম্মদ আলী,সাংবাদিক ইমাম হোসেন,পরিবহন ব্যাবসায়ী সেলিম রেজা,দলিল লেখক উজ্জ্বল মন্ডল, আফজাল হোসেন,ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া,রুবেল, সহ বিভিন্ন কলেজের ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com