ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা কৃষক দলের আয়োজনে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এতে সিংড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আলম সরকারের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের আহবায়ক মো.জুয়েল সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন,উপজেলা কৃষকদলের সদস্য সচিব নেওয়াজ শরীফসহ অনেকে। এসময় উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com