ভোলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভোলা জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম ও ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হেলাল উদ্দিন কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নব-গঠিত ভোলা জেলা জিয়া পরিষদের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
ভোলা শহরের মাহাজনপট্রি জেলা বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মোঃ আকবর হোসেন এর নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সোহাগ, কামরুল ইসলাম,সাজ্জাদ হোসেন, কামরুল হাসান, আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক মিজানুর রহমান, গিয়াসউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com