আরফান আলী, শেরপুর:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দূস্থ অসহায় ও সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেছে রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার দুপুরে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে রুবেল মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর প্রসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ মুগনিউর রহমান মনি, এম.এ রায়হান, মোঃ জাহিদুল খান সৌরভ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সৈয়দ আলী খান, মোঃ নজরুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু ও আরফান আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ স্বপন মির্জা, সহ-সভাপতি খন্দকার মনির হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহানুর রহমানসহ সংগঠনের অন্য সদস্যরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com