শুক্রবার (জানুয়ারি ২৪) সুবর্ণচর উপজেলার সকল ইউনিয়নের শীতার্তদের কম্বল উপহার দেয় দেশমাতা ফাউন্ডেশন। দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েমের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদুল ইসলাম কিরণ, সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্ল্যাহ বাবুল ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ।

এসময় উপস্থিত ছিলেন দেশমাতা ফাউন্ডেশনের প্রতিনিধি ও বিএনপি নেতা মো. ওমর ফারুক খাঁন ও জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি কাজী ফাহাদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দেশমাতা ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে মানবতার স্বার্থে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় এবার নোয়াখালী জেলার সদর ও সুবর্ণচর উপজেলা এবং নোয়াখালী পৌরসভার শীতার্ত মানুষের মাঝে ৩ হাজার ৪০০ কম্বল বিতরণ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com