হিলি প্রতিনিধিঃ আগামী ২৫ শে জানুয়ারী দিনাজপুরে গোর-এ শহীদ ময়দানে আমীর জামায়াত শফিকুর রহমানের আগমন ও কর্মী সম্মেলন সফল করতে দিনাজপুরের হিলিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা জামায়াতের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজ চত্বর থেকে একটি মিছিল বাহির করা হয়।
মিছিলটি হিলি স্থলবন্দর ও বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো স্থলবন্দরের চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তারা আগামী ২৫ শে জানুয়ারী দিনাজপুরে গোর-এ শহীদ ময়দানে জামায়াতের কর্মী সমাবেশ সফল করতে নেতাকর্মীসহ সাধারন মানুষদের প্রতি আহবান জানান। এসময় সেখানে জেলা জামায়াতের সাবেক আমীর আনারুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com