পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান আবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০ জানুয়ারি দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় জনতা ব্যাংকের সামনে থেকে পঞ্চগড় সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
গত বছরের আগস্ট মাসে মারামারির ঘটনায় ২০২৪ সালের ১৮ আগস্ট পঞ্চগড় সদর থানায় যুবদল নেতা দিপু মর্তুজা আওয়ামী লীগের ১১ জন নেতার নাম ধরে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আসামি আবু তোয়বুর রহমান। মামলার তদন্তকারী কর্মকর্তা পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক সফিউর রহমান জানান, সোমবার দুপুরে তাকে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে আটক করা হয়।
পঞ্চগড় সদর থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, যুবদল নেতা দিপুর মামলাটি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিদের ধরতে অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে আবু তোয়ুবর রহমানকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com