ভূইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া গতকাল সোমবার ১৩ জানুয়ারি রাতে আখাউড়া রেলওয়ে স্টেশন অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া বলেন অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে অনেক ভালো লাগছে। প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ, আখাউড়া বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু, কসবা বিএনপির সেক্রেটারি সরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি সরিফুল ইসলাম ভূঁইয়া, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আয়ুম খাঁন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com