আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ১২ জানুয়ারী রবিবার পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনায় ৫৭তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এই বর্ণাঢ্য ও মনোজ্ঞ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আকরাম হোসেন, অ্যাডিশনাল আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস্), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ।
পিটিসি'র সম্মানিত কমান্ড্যান্ট জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ তাঁকে অভ্যর্থনা জানান। সকাল ০৯:০০ ঘটিকায় প্রধান অতিথির অভিবাদন গ্রহনের মাধ্যমে প্যারেডের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা হয়। উক্ত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন, পিএসসি, কমান্ড্যান্ট ,জাহানাবাদ সেনানিবাস, খুলনা, জনাব মো: রেজাউল হক পিপিএম, রেঞ্জ ডিআইজি, খুলনা, জনাব মো: জুলফিকার আলী হায়দার, পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা। এছাড়া আরো উপস্থিত ছিলেন সামরিক ও বেসামরিক বাহিনীর সম্মানিত ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, প্রশিক্ষণার্থীদের অভিভাবকবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
সু-সজ্জিত এই প্যারেড পরিদর্শন শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পুলিশের গৌরবজ্জ্বল ইতিহাস, ধর্ম,বর্ণ ,লিঙ্গ, শেণীভেদে সমাজের সর্বস্তরের জনগণের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ও কর্মজীবনে আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌছাতে দিক-নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি প্রশিক্ষণার্থীদের সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার উদাত্ত আহব্বান জানান। আগত অতিথিবৃন্দ প্যারেড উপভোগ করেন এবং করতালির মাধ্যমে প্রশিক্ষণার্থীদের উৎসাহ প্রদান করেন।
মৌলিক প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য প্রধান অতিথি শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের হাতে ট্রফি প্রদান করেন। সর্ববিষয়ে বেস্ট টিআরসি নির্বাচিত হয়েছেন মোঃ ওয়াহিদ হাসান, একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হয়েছেন মোঃ ইমরুল কায়েস, মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হয়েছেন মোঃ হৃদয় ইসলাম এবং মাসকেট্রিতে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হয়েছেন সোহানুর রহমান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com