সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পৌর জামায়াত কার্যালয়ে শ্রমিকদের মাঝে ২৫০ টি কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কটিয়াদী উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি শহীদুল ইসলাম দুলাল, সেক্রেটারী কামরুজ্জামান শাহ্, সাংগঠনিক সেক্রেটারি ফরহাদ হোসেন, পৌর সভাপতি হিরা মিয়া প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com