আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ ১৩ ডিসেম্বর সোমবার রাতে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গোবিন্দ চন্দ্র দাস (৩৮), পিতা-যুগল চন্দ্র দাস, সাং-চন্দনকর রুদ্রগড় ইউনিয়ন, থানা-শরিয়তপুর সদর, জেলা-শরিয়তপুরকে ২ পিস (ওজন ১০ ভরি) স্বর্ণের বারসহ ( যার মূল্য আনুমানিক ১২ লক্ষ ৭০ হাজার টাকা) হাতেনাতে আটক করেছে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে লবণচরা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। একইসাথে স্বর্ণের উৎস এবং এর সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি'র) মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং -- এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাঃ আহসান হাবীব, পিপিএম ১৪ জানুয়ারী মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com