বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার ও সাধারন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার(৮জানুয়ারী) জেলার আটোয়ারী বালারামপুর আদর্শ মহাবিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।
এসময় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে ৩০০ কম্বল বিতরণ করা হয়। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com