ব্যুরো রাজশাহীঃ সারাদেশের ন্যায় প্রান্তিক ও তৃনমুল কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে মাস ব্যাপী ইউনিয়ন ও থানা পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে,পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় ধোপাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জিউপাড়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক, শ্রী শ্যামল সরকারের সভাপতিত্বে ও ইউনিয়নের সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় এই অনুষ্ঠান পরিচালিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ জয়নাল আবেদীন সাবেক সাংগঠনিক সম্পাদক পুঠিয়া উপজেলা বিএনপি। এ-সময় প্রধান অতিথি আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন ও বৈষম্যর নানানদিক তুলে ধরেন এবং বিগত ফ্যাসিস সরকারের কৃত্যকলাপ সবার নিকট তুলে ধরার আহবান জানান।
এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ কাদের মোল্লা আহবায়ক জিউপাড়া ইউনিয়ন বিএনপি,মোঃ তরিকুল ইসলাম সদস্য সচিব জিউপাড়া ইউনিয়ন বিএনপি, মোঃ রিপন আলী আহবায়ক পুঠিয়া উপজেলা কৃষকদল,মোঃ মাহাবুর রহমান সদস্য সচিব পুঠিয়া উপজেলা কৃষকদল, পুঠিয়া পৌর বিএনপি সভাপতি বজলুর রহমান,কৃষকদলের ইউনিয়ন নেতা আফজাল হোসেন সহ উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com