১১টি মামলার এজাহারনামীয় আসামি পেশাদার ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মোঃ ইসলাম সাইদুল (২৩) কে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি ২০২৪ খ্রি.) রাত ০৮:৪৫ ঘটিকায় তেজগাঁওয়ের ফুটওভারব্রীজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইসলাম সাইদুল কারওয়ান বাজারসহ আশপাশের এলাকায় ছিনতাই করে ও বিভিন্ন অবৈধ মাদক বিক্রি করে থাকে।
আজ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে তেজগাঁও থানার একটি টিম। উল্লেখ্য, গ্রেফতারকৃত ইসলাম সাইদুলের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ছিনতাই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১১টি মামলা রয়েছে। এছাড়া সে দুটি মামলার পরোয়ানা (ওয়ারেন্ট) ভুক্ত আসামি।তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com