সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: নতুন বাংলাদেশ গড়ার লক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লো-গানে সারাদেশের সঙ্গে বাগেরহাটের চিতলমারীতেও অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান। এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার(০২ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দল এবং সেচ্ছাসেবীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিপুর্ব উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় প্রতিবন্দীদের মাঝে হুইল চেয়ার এবং শীতার্থদের মাঝে কম্বল বিতরণসহ র্যালি ও পরিস্কার পচ্ছিন্ন অভিযান প্রদর্শন করা হয়।
র্যলিতে অংশগ্রহন করেন, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন,থানার অফিসার ইনচার্জ (ওসি), এস.এম. শাহাদাৎ হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) সিফাত আল মারুফ, যুব উন্নয়ন অফিসার মো: আজগর আলী, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ একরামুল হক মুন্সী প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com