আজ শুক্রবার, ২ রজব ১৪৪৬ হিজরি, ৩ জানুয়ারি ২০২৫। সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জুমার নামাজ পড়বেন মুসলিমরা। প্রতি সপ্তাহে নির্ধারিত খতিব জুমার খুতবা ও নামাজ পড়িয়ে থাকেন।
আজ মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমা পড়াবেন শায়খ ড. উসামা বিন আবদুল্লাহ খাইয়াত এবং মদিনার পবিত্র মসজিদে নববিতে পড়াবেন শায়খ ড. আহমদ বিন আলী আল-হুজাইফি।
পবিত্র মসজিদুল হারামে আজান দেবেন শায়খ হুসাইন বিন হাসান শাহাত ও শায়খ মুহাম্মদ বিন আলী সালেহ আল-উমরি। আর মসজিদে নববিতে আজান দেবেন শায়খ উসামা বিন ইবরাহিম আল-কাইয়িম ও শায়খ আনাস নাজিহ আল-শরিফ
বুধবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্স-এর বার্তায় পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী কর্তৃপক্ষের ধর্মবিষয়ক বিভাগ এ তথ্য জানিয়েছে।
প্রতি সপ্তাহের মতো আজকের জুমার খুতবাও অনলাইনে সম্প্রচারিত হবে। আরবি ভাষার পাশাপাশি বিশ্বের ১০টি ভাষায় খুতবার অনুবাদ শোনা যাবে।
খুতবা শুনতে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে একটি ভাষায় ক্লিক করতে হবে। যেসব ভাষায় খুতবা শোনা যাবে তা হলো- ইংরেজি, ফার্সি, মালাই, উর্দু, চায়নিজ, ফ্রেঞ্চ, হাউসা, তার্কিশ, রুশ ও বাংলা।
সূত্র : হারামাইন ওয়েবসাইট
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com