ঢাকা প্রতিনিধি: আইডিয়াল ল কলেজ শাখা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। মোঃ গোলাম সারোয়ার জুয়েল কে আহ্বায়ক ও মোহাম্মদ রাসেল রানা শাহীনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত সোমবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এম.আবু ফয়েজ এবং সদস্য সচিব বিল্লাল হোসেন এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মুহিব আল হাসান, যুগ্ম আহবায়ক হিসেবে আছেন , আব্দুল লতিফ মন্ডল, সাফায়েত খান,রনি আওয়াল,ইমরান হোসেন,তরিকুল ইসলাম তারেক,মোঃ তৈয়ব রহমান,মোঃ নাইম ইসলাম সোহাগ।
এ ছাড়াও আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে আছেন , আরিফুল ইসলাম,জহির রায়হান লিয়ন, আকবর হোসেন,কহিনুর আক্তার প্রিতী,রহিম উল্লাহ,জুবায়ের মুন্না।

কমিটির বিষয়ে আইডিয়াল ল কলেজ শাখা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক মোঃ গোলাম সরোয়ার জুয়েল , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব এম.আবু ফয়েজ ও সদস্য সচিব জনাব বিল্লাল হোসেন(বিপ্লব) আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা যথাযথভাবে সম্পাদনে আমরা বদ্ধপরিকর। আইন ছাত্র ফোরাম জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানের স্পিরিট কে ধারণ করে কাজ করে যাবে ইনশাআল্লাহ, আমরা প্রাসঙ্গিক কাজের মাধ্যমে এ সংগঠনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com