কুষ্টিয়া প্রতুনিধিঃ কুষ্টিয়া শহরের দুটি মোবাইলের দোকানে রাতের অন্ধকারে হরিলুট করার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে প্রতিদিনের ন্যায় দুটি মোবাইলের দোকান মালিক শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে বন্ধ করে বাসায় ফিরে যান। পর দিন রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তমিজ উদ্দিন সুপার মার্কেটের আর এন টেলিকম দোকানের সাটার খুলে দেখেন দোকানে থাকা সকল মোবাইল উধাও। এবিষয়ে আর এস টেলিকমের মালিক সবুজ জানান, প্রতিদিনের ন্যায় দোকান খোলার সময় একটি সাটারের তালা খুলতে ব্যর্থ হন। পরে অন্য সাটার গুলোর তালা দ্রুত খুলে দেখেন দামী ব্রান্ডের নতুন মোবাইল উধাও। তিনি জানান, মোবাইল চুরির ঘটনায় প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এদিকে সিসি টিভি ফুটেজে দেখা গিয়েছে সকাল ৮টার পর এ ঘটনা ঘটে। অপর দিকে একই দিনে এক্সচেঞ্জার মোবাইলের দোকানেও মোবাইল চুরির ঘটনা ঘটে। এক্সচেঞ্জার মোবাইল দোকানের মালিক রাশেদ মালিথা জানান, আমার দোকানের কর্মচারী সকালে দোকান খুলে দেখে, সকল মোবাইল উধাও। তিনি আরো জানান, এ ঘটনায় প্রায় ৫৫ থেকে ৬০লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে দুটি সিসি টিভি ফুটেজে দেখা গেছে, এই চোর চক্রের সাথে ১৫ থেকে ২০জন রয়েছে। ঘটনার সংবাদে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, সিসি ফুটেজে দেখা গিয়েছে, মুখে মাক্স পরিহিত এক ব্যক্তি দোকানের ভিতরে, কালো ব্যাগের ভিতর মোবাইল গুলো ঢুকাচ্ছে। দোকানের বাইরে মার্কেটের সিজি ফুটজে দেখা মেলে চোর চক্রের আরো তিন জন সদস্যকে পাহারায় থাকতে। মোবাইল ফোনগুলো নিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্যও সিসি ফুটেজে ধরা পড়ে। অন্যদিকে মোবাইল হরিলুট হওয়া এক্সচেঞ্জার নামে দোকানেও একই ঘটনা দেখা যায়। সেখানেও চোর চক্র দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে মোবাইল গুলো নিয়ে নতুন তালা লাগিয়ে পালিয়ে যায়। চোর চক্র দোকানের ভেতরে থাকা সিসি টিভি ফুটেজের হার্ডডিস্ক এবং মেমরীকার্ড গুলো নষ্ট করে দেয় দিয়েছে বলে জানা গিয়েছে।
এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেহাবুর রহমান জানান, শহরের পাঁচ রাস্তার মোড়ে দুটি মোবাইলের দোকানে চুরির সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে চোর চক্র সনাক্ত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com