সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা প্রাচারে ও রাষ্ট্র কাঠামো মেরামত বাস্তবায়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ডিসেম্বর) বিকাল ০৫ টায় ভোজপোতিয়া ইউনিয়নের আয়োজনে বেতকাটা স্কুল মাঠ চত্বরে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে সরদার ফরিদ উদ্দিনের সঞ্চালনায় ও তরফরদার এনামুল হক প্রিন্সের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
সমাবেশে বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, তারেক রহমান ঘোষিত ৩১দফা কাজে লাগালেই দ্রুত নতুন রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।বিএনপির প্রতিটি মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে।আমাদেরকে সেই বিশ্বাস ও আস্থা ধরে রাখতে মিলেমিশে কাজ করতে হবে। তবে বিএনপির নাম ভাঙ্গিয়ে কাউকে কোন ধরনের দুর্বৃত্তায়নের সুযোগ দেয়া হবে না। আর তারেক রহমানের সকল নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।'
এসময়ে রামপাল উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামসহ অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com