হিলি সংবাদদাতা: মহান বিজয় দিবস উপলক্ষে হিলিতে শহীদ আবু সাঈদ-মুগ্ধ স্মৃতি প্রমিলা মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সেবা সংঘ আয়োজনে শুক্রবার বিকেলে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের মংলা বাজার এলাকায় ধানী জমি সংস্কার করে উপজেলায় প্রথম এই মহিলা ফুটবল টুর্নামেন্টের খেলা উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।
উদ্বোধনী খেলায় লালমনিরহাট জেলা প্রমিলা ফুটবল দল ও জয়পুরহাট জেলা প্রমিলা ফুটবল দল অংশ গ্রহণ করে।
নির্ধারিত সময় শেষে ট্রাইবেকারে লালমনিরহাট জেলা প্রমিলা ফুটবল দল জয়পুরহাট জেলা প্রমিলা ফুটবল দলকে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন।
প্রমিলা ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগ করতে এলাকার সব বয়সী নারী পুরুষের ঢল নামে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক এস এম রেজা বিপুল, মংলা সেবা সংঘের সভাপতি শাহ আলম, সম্পাদক আবুল কাশেম, উপদেষ্টা আলহাজ্ব সোহরাব হোসেন, ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল ইসলাম সহ আরও অনেকে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com