সুমন,স্টাফ রিপোর্টারঃ সারাদেশের ন্যায় দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায় আজ শনিবার(২৮ডিসেম্বর)সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ-যান শ্রমিকদের ধর্মঘট চলছে।চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে সাত শ্রমিক হত্যার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিচারসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে করছেন নৌ-যান শ্রমিকেরা।
এর ফলে পন্য বোঝাই করে বন্দরের পশুর চ্যানেলের বিভিন্ন স্থানে অবস্থান করে নৌ যান শ্রমিকরা ধর্মঘট পালন করছে।আজ সকাল থেকে বন্দরের বহিনোঙ্গরে অবস্থানরত সকল দেশি-বিদেশি বানিজ্যিক জাহাজের পন্য বোঝাই খালাস কাজ বন্ধ হয়ে গেছে বলে জানান বন্দর ব্যাবসায়িরা।
বৃহস্পতিবার মধ্যেরাত থেকেই অনির্দিষ্টকালের জন্য মোংলায় এ ধর্মঘট শুরু হয়েছে বলে জানিয়েছেন, মোংলা লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু।
চাঁদপুরে মেঘনা নদীতে কার্গো জাহাজে এ নির্মম হত্যাকাণ্ডে সাতজন শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার, মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য ২০ লাখ টাকা ক্ষতিপূরণ,নৌ-পথে চুরি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে এ ধর্মঘট করছেন নৌ-যান ফেডারেশন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com