মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এক মসজিদের খতিবকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা দিয়েছেন এলাকার মুসল্লি ও মসজিদ কমিটির নেতারা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বাদ আসর বড়হিত ইউনিয়নেট পূর্ব পস্তারী জানে মসজিদ দীর্ঘ ২৭ বছর ধরে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করায় আলহাজ্ব হাফেজ মো. শামছ উদ্দিনকে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে, বাদ আসর মসজিদ প্রাঙ্গনে পস্তাইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হযরত মাওঃ আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেব্রিকা নীট কম্পোজিট লিঃ আশুলিয়া এর নির্বাহী পরিচালক মো. সেলিম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব পস্তারী সারুল কোরআন মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুল খালেক ভূঁইয়া, নরদিবাস ডেভেলপার লিঃ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন জিহাদ, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com